NE UpdatesHappeningsBreaking News
খাড়গের মন্তব্যে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
ওয়েটুবরাক, ৯ নভেম্বর: দীপাবলিকে ইদ বলে মন্তব্য করায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এসব করেই কংগ্রেস হিন্দু-মুসলমানে দাঙ্গা বাধানোর চেষ্টা করে। তবে এতে আখেরে যে কংগ্রেসেরই লোকসান হয়, সেকথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ধরনের কথাবার্তায় কংগ্রেসকে হিন্দুরা যেমন খারাপ পাচ্ছে, তেমনি মুসলমানরাও খারাপ পাচ্ছে। তাঁর কথায়, দীপাবলিকে ইদ বললে কোনও হিন্দু ভালো পেতে পারে না, একইভাবে বাজি-পটকা ফাটানো, পূজার্চনাকে ইদ বললে মুসলমানরাও ভালো পেতে পারে না।
প্রসঙ্গত, দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে আলোর উৎসবকে ‘খুশির ইদে’র সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।



