Barak UpdatesHappeningsBreaking News
মৃতদেহ সৎকারের সঙ্গে সঙ্গে মিলবে ক্রিমেশন রিপোর্ট

ওয়েটুবরাক, ৭ নভেম্বর: পুর নিগমের ডেপুটি মেয়র হিসেবে শপথ নিয়েই বিজেন্দ্রপ্রসাদ সিং ঘোষণা করেছিলেন, এখন থেকে ক্রিমেশন রিপোর্ট নিয়ে ঘোরাঘুরি করতে হবে না। মৃতদেহ সৎকারের পরপরই মিলবে ডেথ সার্টিফিকেটের এই আবশ্যকীয় নথি। দায়িত্ব নিয়েই তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। শুক্রবারই মেয়র অমরেন্দ্র পাল ও ডেপুটি মেয়র বিজেন্দ্রপ্রসাদ সিং স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাতে জানানো হয়েছে, শিলচর শ্মশানঘাটে মৃতদেহের সৎকার সম্পন্ন হওয়ার দিনেই সংশ্লিষ্ট মৃত ব্যক্তির দাহ কার্যের শংসাপত্র বা ক্রিমেশন রিপোর্ট প্রদান করা হবে। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

