NE UpdatesHappeningsBreaking News

পরিবারের কেউ বাইরে থাকলে সেখানেই করতে হবে স্ব-গণনা

ওয়েটুবরাক, ৬ আগস্ট: জনগণনার ‘সেলফ-এনুমারেশন’ বা স্ব-গণনা ফর্ম পূরণ করার সময় রাজ্যের বাইরে বসবাসকারী পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্ত করবেন না। এমনটাই জানিয়েছেন  আদমশুমারি কার্যক্রমের সঙ্গে জড়িত এক শীর্ষ আধিকারিক। তাঁর কথায়, এমনকি পাসপোর্ট বা অন্যান্য সরকারি নথিপত্রে যদি রাজ্যের ঠিকানা উল্লেখ থাকে, তবুও বাইরের সদস্যদের নাম এতে যুক্ত করা যাবে না।

ওই আধিকারিক বিষয়টি স্পষ্ট করে বলেন, “ধরুন একটি পরিবারে ছয়জন সদস্য আছেন এবং তাঁদের মধ্যে একজন অন্য কোথাও থাকেন। নিয়ম অনুযায়ী, পরিবারের প্রধানের উচিত যে নিজের ঠিকানায় পাঁচজন সদস্যের কথাই উল্লেখ করা। ষষ্ঠ সদস্য ভারতের অন্য যে স্থানে থাকেন, তাঁকে সেই জায়গা থেকেই স্ব-গণনার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker