Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে ফ্লাইওভার হবেই, ব্যবসায়ীদের বুঝিয়ে দিলেন হিমন্ত
ওয়েটুবরাক, ৩ ফেব্রুয়ারি: শিলচরে ফ্লাইওভারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। এ থেকে সরে আসার কথা ভাবা যায় না। সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলকে একথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে ব্যবসায়ীদের এতে কী ধরনের সংকট হতে পারে এবং কীভাবে সেসব লাঘব করা যায়, তাও ভেবে দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সুনির্দিষ্ট ভাবে সংকটগুলোর কথা লিখিত ভাবে জানাতে অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বলে দিয়েছেন।
প্রতিনিধি দলে ছিলেন অসিত দত্ত, দেবজ্যোতি স্বামী, দেবাশিস স্বামী, নন্দ দুলাল সাহা, প্রসেনজিৎ দাশগুপ্ত ও রাজদীপ দেবরায়।



