Barak UpdatesHappeningsBreaking News

ক্লিন শিলচর কনটেস্ট এবারও, প্রথম পুরস্কার ৫০ হাজার

ওয়েটুবরাক, ১৩ ডিসেম্বর: এবারও আয়োজন করা হয়েছে ‘ক্লিন শিলচর কনটেস্টে’র ৷ তবে পোদ্দার টয়োটা এবার আর মূল আয়োজক নয়, পোদ্দার জেসিবির সঙ্গে মিলে এরা এর স্পনসরার। ক্লিন শিলচর কনটেস্টের দ্বিতীয় সংস্করণের মুখ্য আয়োজক পোদ্দার প্রগতি ফাউন্ডেশন৷ তিনটিরই অবশ্য প্রধান কর্মকর্তা বিবেক পোদ্দার ৷ তিনিই শনিবার তাঁর অম্বিকাপট্টির প্রতিষ্ঠানে বসে সাংবাদিক সম্মেলন করে পুরস্কার ঘোষণা করেন৷ ক্লিন শিলচর কনটেস্ট-টুর প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার প্রদান করা হবে ১৫ হাজার টাকা। সেই সঙ্গে থাকবে কুড়িটি শান্ত্বনা পুরস্কার৷

বিবেকবাবু জানান, আগামী ১ জানুয়ারি থেকে ফরম সংগ্রহ করা যাবে৷ গুগল ফর্মের পাশাপাশি অম্বিকা পট্টির বড়াইল হোমস থেকে মিলবে মুদ্রিত ফরম৷ ওই ফরম পূরণ করে প্রতিযোগিতায় নাম লেখালে ফেব্রুয়ারিতে বিচারকরা প্রতিযোগীদের এলাকা পরিদর্শন করে বিজয়ীদের তালিকা তৈরি করবেন ৷ তাঁর দাবি, ক্লিন শিলচর কনটেস্ট প্রথম সংস্করণে বেশ সাড়া মিলেছিল৷ এর প্রভাব আজও অব্যাহত৷ বিশেষ করে যারা পুরস্কার অর্জন করেছিলেন সেবার, তাদের এলাকায় আজও পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ খেয়াল রাখা হচ্ছে। দ্বিতীয় সংস্করণের ফলে পুরো এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার মাত্রা বৃদ্ধি পাবে বলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের প্রধান বিবেক পোদ্দার৷

এ দিকে, কম্পিউটারের বেসিক কোর্স এবং বিউটিশিয়ান কোর্স করানোর পর পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এবার টালি শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তিন মাসের এই কোর্সে ভর্তির জন্য ১০০ টাকা মাশুল দিয়ে নাম নথিভুক্ত করাতে হবে৷ মনোনীত হলে প্রশিক্ষণের জন্য আলাদা কোনও মাশুল লাগবে না৷ জানুয়ারিতে শুরু হবে এই প্রশিক্ষণ৷ এর আগে কবে থেকে নাম লেখানো, তা জানতে পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের ফেসবুক পেজে খেয়াল রাখতে বলা হয়েছে।

পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের কম্পিউটার শিক্ষা এবং বিউটিশিয়ান কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে৷ আগামী ২৫ ডিসেম্বর তাদের সার্টিফিকেট প্রদান করা হবে৷ মোট ৭০ জন প্রশিক্ষণের মাধ্যমে ওই সার্টিফিকেটের অধিকারী হলেন বলে বিবেকবাবু জানিয়েছেন৷

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker