Barak UpdatesAnalyticsBreaking News
Assam University to Host Capacity Building Programme for Teachers in Januaryজানুয়ারিতে নবীন শিক্ষকদের দক্ষতা বিকাশ কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ৪ ডিসেম্বর : সমাজ বিজ্ঞানের নবীন শিক্ষকদের জন্য গবেষণা পদ্ধতি বিষয়ক ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম আয়োজন করছে আসাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হবে আগামী ১৯ থেকে ৩০ জানুয়ারি। বিভাগীয় কনফারেন্স হলে আয়োজিত ১২ দিনের এই কর্মসূচির পৃষ্ঠপোষকতায় থাকছে কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অন্তর্গত ইন্ডিয়ান কাউন্সিল অব সোশ্যাল সায়েন্স রিসার্চ।
আয়োজকদের পক্ষে ড. দীপজ্যোতি চৌধুরী জানিয়েছেন, এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে সমাজ বিজ্ঞানের নবীন শিক্ষক ও গবেষকদের গবেষণা দক্ষতা ও অ্যাকাডেমিক উৎকর্ষ বৃদ্ধি করা। কর্মসূচিতে গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ কৌশল, অ্যাকাডেমিক লেখার ধরন, প্রকাশনার প্রক্রিয়া ও গবেষণায় নৈতিকতার মতো বিষয়ে আলোচনা করা হবে। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট বিশেষজ্ঞরা।
ড. চৌধুরী জানান, অর্থনীতি, বাণিজ্য প্রশাসন, বাণিজ্য সহ সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখার নবীন শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এছাড়াও যোগ দিতে পারবেন দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ের গবেষকরাও। নির্বাচিত প্রার্থীদের কোনও রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে না। নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে।
ইচ্ছুক আবেদনকারীরা এব্যাপারে আরও তথ্যের জন্য বিভাগীয় ডিন অধ্যাপক এইচ রামানন্দ সিং (৯৪৩৫১৭২৯৫১) অথবা ড. দীপজ্যোতি চৌধুরীর (৯৪০১২৯৪৬৯৬) সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া যোগাযোগ করতে পারবেন cbp.dba.au@gmail.com ইমেলেও। নির্বাচিতদের নাম ৫ জানুয়ারি ইমেলের মাধ্যমে জানানো হবে।
Way2barak, December 4 : Assam University is set to organise a Capacity Building Programme (CBP) on research methodology for young faculty members in the social sciences. The programme, initiated by the Department of Business Administration, will be held from 19 to 30 January. The 12-day programme, to be conducted in the departmental conference hall, is sponsored by the Indian Council of Social Science Research (ICSSR) under the Ministry of Education, Government of India.
On behalf of organiser, Dr. Deepjyoti Choudhury, stated that the primary objective of this initiative is to enhance the research skills and academic excellence of young teachers and researchers in the social sciences. The programme will cover topics such as research methodology, data analysis techniques, academic writing styles, publication procedures, and research ethics. Renowned experts from across the country will participate as resource persons.
Dr. Choudhury further informed that young faculty members from various branches of social sciences, including Economics, Business Administration, and Commerce, are eligible to participate. Researchers from recognised universities or educational institutions in relevant disciplines may also apply. Selected candidates will not be required to pay any registration fees. Applications along with necessary documents must be submitted through the prescribed Google Form by 31 December.
Interested candidates may contact Prof. H. Ramananda Singh (9435172951), or Dr. Deepjyoti Choudhury (9401294696) for further information. They can also reach out via email at cbp.dba.au@gmail.com. The list of selected participants will be informed via email on 5 January.



