India & World UpdatesHappeningsBreaking News
জনবিন্যাস বদলের ষড়যন্ত্রে হুমকির মুখে ভারত, বললেন মোদি

ওয়েটুবরাক, ২ অক্টোবর: বর্তমান ভারতের ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল জনবিন্যাসের পরিবর্তন। আরএসএসের শতবার্ষিকী অনুষ্ঠান এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যসাধনের আদর্শ ভারতের আত্মায় রয়েছে। কিন্তু জাতপাত, ভাষা, আঞ্চলিকতা, উগ্রপন্থার দ্বারা যে বিভেদ তৈরি হয় তা ভারতকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে বুধবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও আরএসএস শীর্ষকর্তাদের উপস্থিতিতে নয়া ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেন মোদি। দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানেই মোদি বলেন, “আমাদের জনবিন্যাস বদলাতে ষড়যন্ত্র চলছে। অনুপ্রবেশের কারণে আমাদের জাতীয় সুরক্ষা যতখানি বিপজ্জনক, বর্তমানে তার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে জনবিন্যাসের বদল। ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের আদর্শও নষ্ট হচ্ছে।”


