Barak UpdatesHappeningsBreaking News
এন.সি.সি প্রথম ব্যাচ বাছাইয়ে ট্রেনিং রাধামাধব কলেজে

ওয়েটুবরাক, ২৬ জুনঃ ২০২৫-২০২৬ বর্ষে রাধামাধব কলেজে এন.সি.সি প্রথম ব্যাচ বাছাইয়ের জন্য বৃহস্পতিবার এক লিখিত ও শারীরিক ট্রেনিং আয়োজিত হয় কলেজ চত্বরে। উক্ত ট্রেনিংয়ে ৩য় আসাম ব্যাটেলিয়ান এনসিসির আধিকারিক ও জওয়ানরা ছাত্র ছাত্রীদের ট্রেনিং প্রদান করেন। গত ৩ জুন ২০২৫ ইং তারিখে রাধামাধব কলেজে এনসিসি খোলার জন্য নর্থ ইষ্ট রিজন্যাল এনসিসি কার্য্যালয় থেকে অনুমোদন দেওয়া হয়। এদিনের ট্রেনিংয়ে প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ৩য় আসাম ব্যাটেলিয়ান এনসিসি-র লেফটেন্যান্ট কর্ণেল সৌরভ চামোলি বলেন, ছাত্রছাত্রীদের জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে ব্যক্তিত্ব বিকাশ অত্যন্ত জরুরি। এনসিসি এ ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে । তিনি বলেন, এনসিসি সেনাবাহিনীর ট্রেনিংয়ের মতো কঠিন নয়, কাজেই ভয়ের কোনও কারণ নেই।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুবেদার মেজর বুদ্ধ মাগর, সিটিও ডঃ এম সানি সিংহ, কলেজ অধ্যক্ষ ডঃ অরুন্ধতী দত্ত চৌধুরী, আইকিউএসি-র কো-অর্ডিনেটর ডঃ সোনালী চৌধুরী, অধ্যাপিকা ডঃ নম্রতা নাথ প্রমুখ।



