Barak UpdatesAnalyticsBreaking News

সোমবার হাইলাকান্দি আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বামভানিয়া

ওয়ে টু বরাক, ২৪ মে : কেন্দ্রীয় গ্রাহক পরিক্রমা, খাদ্য ও গণবণ্টন প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই ‘বামভানিয়া তিনদিনের সফর সূচি নিয়ে সোমবার হাইলাকান্দি আসছেন। তিনি সোমবার হাইলাকান্দি পৌঁছে সন্ধ্যা ছয়টা নাগাদ লালাবাজারে ভারতীয় খাদ্য নিগম  অর্থাৎ’এফসিআই-এর খাদ্য পণ্য সংগ্রহশালা পরিদর্শন করবেন।

এরপর তিনি জেলা কমিশনারের সভাকক্ষে এক রিভিউ বৈঠকে মিলিত হবেন। তিনি মঙ্গল ও বুধবার হাইলাকান্দিতে থেকে সমাজকল্যাণ, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, ভেটেরিনারি, জীবিকা মিশন ইত্যাদি কয়েকটি বিভাগের প্রকল্পের বাস্তবায়ন সরেজমিনে ঘুরে দেখবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বুধবার চলে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker