Barak UpdatesHappeningsBreaking News

উনিশের অনুষ্ঠান সূচি প্রকাশ করল ভাষাশহিদ স্টেশন সমিতি

অমর উনিশের অনুষ্ঠান সূচি

°১৬ মে, ২০২৫ বিকেল ৪টা থেকে ‘বরাকের আওয়াজ’-এর আহ্বানে রাঙ্গিরখাড়ি ভাষাশহিদ মিনারের পাদদেশ থেকে গান্ধীবাগ উনিশের শহিদ মিনার পর্যন্ত ‘অমর উনিশের মহামিছিল’ – এ অংশগ্রহণ।

°১৭ মে, ২০২৫ বিকেল ৪টা থেকে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের আহ্বানে রাঙ্গিরখাড়ি থেকে ‘হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ’ শীর্ষক উনিশের পথচলায় অংশগ্রহণ।

°১৮ মে, ২০২৫

শহিদবেদী প্রাঙ্গণ এবং উনিশের সহযোদ্ধা শংকর দাস স্মৃতিমঞ্চের সূচি

°দুপুর ২টা থেকে দেয়াল এবং পথ আলপনা।

সহযোগিতায়ঃ চারুকলা বিভাগ, আসাম বিশ্ববিদ্যালয় এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ফাইন আর্টস, শিলচর।

দায়িত্বেঃ নির্মল কান্তি রায়, গৌতম দত্ত, সমিত রায়, ভজন সরকার, প্রদীপ শীল, সুমন দেব।

°দুপুর২টা থেকে রবীন্দ্রনাথের গান, কবিতা, নৃত্য প্রতিযোগিতা

বিঃদ্রঃ প্রত্যেক বিষয়ে প্রতিযোগীদের অংশগ্রহণে সহযোগিতা মূল্য ৫০/- টাকা।

°অমর উনিশের প্রাক সন্ধ্যা

°৬:৩০ থেকে °৭:০০ রবীন্দ্র ভাবনায় স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান (৩০ মিনিট)

দায়িত্বেঃ কিশোর কর, স্বপ্না সাহা এবং শেখর চৌধুরী

°৭:০৫ থেকে °৭:৩০ “উনিশের পদক ২০২৫” প্রদান অনুষ্ঠান।

এ বছর তিনটি বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি ও কৃতজ্ঞতা স্বরূপ তিন বিশেষ কৃতী ও সংগ্রামী ব্যক্তিত্বকে উনিশের পদকের জন্য মনোনীত করা হয়েছে।

তাঁরা হলেন, ১) একষট্টির ভাষাসেনানী তথা সে সময়কার ছাত্র যুব সংগ্রাম পরিষদের সম্পাদক শ্রদ্ধেয় নিশীথ রঞ্জন দাস, শ্রীভূমি ২) উনিশের অন্যতম শ্রদ্ধেয় সহযোদ্ধা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থ, শিলচর ৩) উনিশের গবেষক তথা ভাষাশহিদ ও ভাষাসেনানীদের পরিবারের অন্যতম সহযোগী নীহার রঞ্জন পাল, শিলচর।

°৭:৩৫ থেকে °৭:৫৫ অমর উনিশে সমবেত রবীন্দ্র সঙ্গীত (১০ মিনিট প্রতি সংস্থা)

সহচরী শিলচর, কৃষ্টিবিবেক সাংস্কৃতিক সংস্থা, পারমিতা সঙ্গীতালয়।

°৮:০০ থেকে °৮:২০ অমর উনিশের ছন্দেঃ গৌড়ীয় নৃত্য ভারতী, শিলচর।

°৮:২৫ থেকে °৮:৪৫ অমর উনিশের ছন্দেঃ নৃত্যাঞ্জলি একাডেমি, হাইলাকান্দি।

°৮:৫০ থেকে °৯:১০ উনিশের গানেঃ সীমা পুরকায়স্থ, শ্রীজিতা দে এবং দোল সিংহা।

°৯:১৫ থেকে °১০:০০ উনিশের কলকাতাঃ তাপস অধিকারী।

°১০:১০ থেকে ১৮ মে’র বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

সামগ্রিক সাংস্কৃতিক এবং বিভিন্ন প্রতিযোগিতা বিষয়ক দায়িত্বেঃ কিশোর কর, পরিতোষ চক্রবর্তী, স্বপ্না সাহা এবং প্রদীপ শীল (যুগ্ম আহবায়ক) সমিত রায়, অমিতাভ দে, নবেন্দু পাল, মিতালী সেন, প্রথমা দত্তরায়, বীর চক্রবর্তী, শেখর চৌধুরী, রাজু গোস্বামী।

অনুষ্ঠান সঞ্চালনায়ঃ বাচিক শিল্পী বিপ্লব বিশ্বাস এবং প্রথমা দত্তরায়।

°১৯ মে ২০২৫

অমর উনিশের শহিদবেদী প্রাঙ্গণ এবং উনিশের প্রিয় সহযোদ্ধা কবি বিজয়কুমার ভট্টাচার্য স্মৃতিমঞ্চের সূচি।

°অমর উনিশের সকাল #

৬:৩০ উনিশের শহিদবেদীতে মাল্যদান। উনিশের গানেঃ আর্য সংস্কৃতি বোধনী সমিতি, শিলচর।

অমর উনিশের সকালেঃ বর্ণমালার রোদ্দুর’ উন্মোচন ও বিশিষ্টদের প্রাককথন।

পরিচালনায়ঃ রাজীব কর, নিলয় পাল, প্রদীপ শীল, আমিতাভ দে, সৌমিত্র দত্তরায়।

৭:২০থেকেঃ সাংস্কৃতিক কর্মসূচি # অংশগ্রহণে

উপত্যকার বিভিন্ন সংগঠন সহ রামানুজ গুপ্ত মেমোরিয়েল চ্যারিটেবল ট্রাস্ট, প্রণবানন্দ বিদ্যামন্দির, ডনবস্কো স্কুল, তারাপুর গার্লস হাইস্কুল, হিরণপ্রভা দেব শিশুমন্দির, ডেফোডিলস স্কুল, শিলচর কলেজিয়েট হায়ার সেকেন্ডারি স্কুল এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। সাথে উনিশে শ্রদ্ধা জ্ঞাপনে আসা ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান।

মঞ্চ দায়িত্বেঃ প্রদীপ শীল, অমিতাভ দে, নবেন্দু পাল, সুমন দেব, মিন্টূ গুপ্ত এবং ঝঙ্কার পাল।

°বেলা ১১টা থেকে উনিশের রক্তদান শিবির।

দায়িত্বেঃ সুরজিত সোম, সৌমিত্র দত্তরায়, ভজন সরকার, কৃষ্ণ কংশবনিক এবং কানু পাল। সহযোগিতায়ঃ ক্যান্সার হাসপাতাল, শিলচর।

°দুপুর ২টা থেকে বসে আঁকো প্রতিযোগিতা। দায়িত্বেঃ প্রদীপ শীল, কিশোর কর, শান্তনু রায়, বীর চক্রবর্তী।

বিঃদ্রঃ প্রত্যেক বিষয়ে প্রতিযোগীদের অংশগ্রহণ সহযোগিতা মূল্য ৫০/- টাকা।

°দুপুর ২:৩৫ ১৯৬১ র ১৯শে মে’তে দুপুর ২:৩৫ ১৯৬১ সালের ১৯ শে মে ঠিক এই সময়ে এই পূণ্যভূমিতে আমাদের প্রাণপ্রিয় ভাষাসংগ্রামীদের ওপর বুলেট আক্রমণ করেছিল তৎকালীন আসাম সরকারের পুলিশ। মাতৃভাষা জিন্দাবাদ ধ্বনিতে শহিদত্ব বরণ করেছিলেন একাদশ তরুণ-তরুণী৷  তাঁদের স্মরণে গান্ধীবাগের শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও শহর জুড়ে এক মিনিট সামগ্রিক নীরবতা পালন।

°অমর উনিশের সন্ধ্যা

°৬টাঃ সম্মানিত বিশিষ্টদের হাত দিয়ে উনিশের এগারো প্রদীপ প্রজ্জলন

সাথে অমর উনিশের সঙ্গীতঃ শিলচর সংগীত বিদ্যালয়, শিলচর

°৬:৩০থেকে °৭:১০ উনিশের প্রিয় সহযোদ্ধা জ্যোতির্ময় রায় স্মৃতি বক্তৃতা।

১) ড.বসন্ত কুমার গোস্বামী, সভাপতি, অসম সাহিত্য সভা # বিষয়: অসমে ভাষার বহুত্ব।

২) ড. প্রশান্ত চক্রবর্তী, সভাপতি, বাংলা সাহিত্য সভা, অসম # বিষয়: বরাক বহির্ভূত অসমে উনিশের অবস্থান।

৩) অসিত চক্রবর্তী, বিশিষ্ট চিন্তাবিদ ও সমাজসেবক # বিষয়: বরাকের ভাষা-সংস্কৃতি-সমস্যা, সংঘাত ও উত্তরণ।

৪) সত্যকাম বাগচি, বিশিষ্ট চিন্তাবিদ ও লেখক # বিষয়: পশ্চিমবঙ্গে উনিশ ব্রাত্য।

°৭:১৫ থেকে °৭:৩৫ উনিশে সমবেত।

রূপম সাংস্কৃতিক সংস্থা, শিলচর।

°৭:৪০ থেকে °৭:৫৫ উনিশের নাটক সরস্বতী বিদ্যা নিকেতন, শিলচর।

°৮:০০ থেকে ৮:২০ উনিশের আগামী প্রজন্ম। অদ্রিজা সরকার (শিলচর), প্রিয়াঙ্কা দাস চৌধুরী (করিমগঞ্জ)

°৮:২৫ থেকে °৮:৫৫ উনিশের উচ্চারণেঃ সেলিম দুরানি বিশ্বাস, কলকাতা

°৯:০০ থেকে °৯:৪০ উনিশের উচ্চারণেঃ দেবেশ ঠাকুর, কলকাতা।

°৯:৪৫ থেকে °১০:০০ নাচে গানে শ্রদ্ধাঞ্জলিঃ বন্ধু, শিলচর

°১০:০৫ থেকে °১০:২০ ১৯ মে’তে বসে আঁকো প্রতিযোগিতার পূরষ্কার বিতরণ।

অনুষ্ঠান সঞ্চালনায়ঃ বাচিকশিল্পী সমর্পিতা ভট্টাচার্য ও রাজু সেনগুপ্ত।

°২০মে ২০২৫

উনিশের প্রিয় সহযোদ্ধা ইমাদ উদ্দিন বুলবুল স্মৃতি মঞ্চের সূচি।

°দুপুর ২:৪০ থেকে ৫ জ্যৈষ্ঠ স্মরণ অনুষ্ঠান।

পরিচালনায়ঃ আর্য সংস্কৃতি বোধনী সমিতি, শিলচর।

দায়িত্বেঃ বিপ্লব দেবনাথ, সমর্পিতা ভট্টাচার্য এবং পল্লবিতা শর্মা।

°সন্ধ্যার অনুষ্ঠান

°৬:৩০ থেকে °৭:০০ উনিশে সমবেত।

মাতৃভাষা ঐক্য মঞ্চ, উধারবন্দ, স্বরলিপি সাংস্কৃতিক সংস্থা, শিলচর, সুরমন্দির (করিমগঞ্জ ও শিলচর)

°৭:০৫ থেকে °৭:১৫ দ্বৈতকন্ঠে উনিশের দুই প্রজন্মঃ কমলেশ ও কৌশিকী ভট্টাচার্য °৭:২০ থেকে °৭:৪০ উনিশের গানেঃ অন্তরা রায় ও সুস্মিতা হোম চৌধুরী।

°৭:৪৫ থেকে °৯:০০ উনিশের গানে কথায় দুই প্রজন্মঃ সৌম্য শঙ্খ সিনহা (বাচিক শিল্পী) ও আরাত্রিকা সিনহা (সঙ্গীত শিল্পী)

°৯:০৫ থেকে °১০:০০ উনিশে্র গানের দল ‘দলছুট’

°অনুষ্ঠান সঞ্চালনায়ঃ বাচিকশিল্পী পঞ্চতপা চৌধুরী ও অংশুমান আচার্য

°আঠারো থেকে কুড়ি মে’র সমগ্র অনুষ্ঠানের বাদ্যযন্ত্রে দলছুটের যন্ত্রীরা

কানাইলাল দাস, রাজীব পালচৌধুরী, সন্দীপ ভট্টাচার্য, স্বর্ণদীপ দেব, অন্তু দেব, শোভন দাস, সুকান্ত সূত্রধর।

°মঞ্চ নির্মাণঃ টিক্লু নাথ, °আলো এবং ধ্বনিঃ গোবিন্দ দাস।

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker