HappeningsSports
শিলচরে বাজেয়াপ্ত দেড় কোটি টাকার কোরিয়ান সিগারেট
ওয়েটুবরাক, ৩০ এপ্রিলঃ শিলচরে বাজেয়াপ্ত হল প্রচুর পরিমাণে কোরিয়ান সিগারেট। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বিএসএফ এবং করিমগঞ্জের কাস্টমস অফিসাররা দ্রুত অভিযানে নামে। যৌথ অভিযানে শিলচর শহরে একটি লরিতে তল্লাশি চালানো হয়। বাজেয়াপ্ত হয় ৬৭ কার্টুন কোরিয়া নির্মিত সিগারেট। এগুলির বাজারমূল্য 1 কোটি 49 লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।


