Barak UpdatesHappeningsBreaking News

মায়ারানি কংস বণিক প্রয়াত

ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর: মঙ্গলবার সন্ধ্যায় ইহলোক ত্যাগ করে না-ফেরার দেশে পাড়ি দিলেন শিলচর শহরের প্রবীণ ব্যক্তিত্ব, বিশিষ্ট ধর্মপ্রাণা মায়া রানী কংস বণিক। বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি রেখে গেছেন চার পুত্র, চার পুত্রবধূ, তিন কন্যা ও তিন জামাতা, নাতি নাতনি সহ বহু আত্মীয়স্বজন।

গত ৫ অক্টোবর প্রথমবার তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল।  পাঁচ দিন ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন।  দুই মাস ধরে ফিজিওথেরাপির দরুন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন। কথাবার্তা, হাটা চলা, খাওয়া দাওয়া সবই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। এরমধ্যে মঙ্গলবার দ্বিতীয় বার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও সকলের সব ধরনের চেষ্টা ব্যর্থ হয়।

মায়ারানি কংস বণিকের পুত্র বাতায়নের কর্ণধার গোবিন্দ কংস বণিক বলেন, “আমার মায়ের আরও বাঁচার ইচ্ছে ছিল। আমাদের বাড়িতে প্রতিদিন প্রচুর লোকজন আসতেন মাকে দেখতে। মা সবাইকে বলতেন, ঠাকুরের কাছে প্রার্থনা করিও, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। কিন্তু সেটা আর হল না। মাকে বাঁচানো গেল না।”

প্রসঙ্গত, মায়ারানি কংস বণিকের চার পুত্র বাচ্চু, গোবিন্দ, রঞ্জিত ও কুনাল চারজনই শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিন কন্যা আলো, মঞ্জু ও নমিতার মধ্যে মঞ্জু হাইলাকান্দির বাসিন্দা। অন্য দুইজনের বাড়ি কলকাতায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker