India & World UpdatesCultureBreaking News
বিগবস সিজন ১৩’র তালিকা প্রকাশ, রয়েছেন এক সাংসদ ও একঝাক অভিনেতাList of participants for Bigg Boss Season 13 declared, galaxy of stars & a politician in the list

২৭ আগস্ট : এ বার হিন্দি ‘বিগবস’ সিজন ১৩-এর অতিথি হয়ে আসছেন টলিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে ‘বিগবস’ সিজন ১৩| প্রতি বছর অতিথিদের নাম গোপন রাখতে কোনও রকম খামতি রাখেন না রিয়ালিটি শোর নির্মাতারা। তবে এ বার ফাঁস হয়ে গিয়েছে অতিথি তালিকা।

সূত্রের খবর অনুযায়ী সম্ভাব্য তালিকায় নাম রয়েছে, বলিউড অভিনেত্রী জারিন খান, অভিনেতা জিত্, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিনেতা চাঙ্কি পাণ্ডে, রাজপাল যাদব, মডেল ওয়ারিনা হুসেন, হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় তারকা দেবলীনা ভট্টাচার্য, ‘মণিকর্নিকা’-অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে, টেলি তারকা রাকেশ বশিষ্ঠ, মাহিকা শর্মা, পর্নস্টার ড্যানি ডি, রাজনীতিবিদ রামবিলাস পুত্র তথা সাংসদ চিরাগ পাসোয়ান। এছাড়াও রয়েছেন বক্সার বিজেন্দ্র সিং, মডেল রাহুল খান্ডেলওয়াল, মডেল হিমাংস কোহলি, প্রাক্তন অভিনেত্রী মহিমা চৌধুরী টেলি তারকা মেঘনা মালিক, মিঠুনপুত্র অভিনেতা মহাক্ষয় চক্রবর্তী, সিআইডি খ্যাত দয়ানন্দ শেট্টি, রিয়ালিটি শো তারকা ফাইজি বু, ফ্যাশন ডিজাইনার ঋতু বেরি, মডেল-গায়িকা সোনাল চৌহান, গায়ক ফাজিলপুরিয়া রাহুল যাদব, অভিনেতা সিদ্ধার্থ শুক্লা।



