Barak UpdatesAnalytics
Niramaya to Launch ‘Yoga Chetana Mahotsav’ in Silchar Tomorrowনিরাময়ের যোগ চেতনা মহোৎসব শুরু ৮ মার্চ, শতাধিক কর্মসূচির সংকল্প

ওয়ে টু বরাক, ৭ মার্চ : শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন-এর “যোগ চেতনা মহোৎসব-২০২৬” শুরু হচ্ছে ৮ মার্চ, রবিবার। প্রথম দিনই থাকছে তিনটি অনুষ্ঠান। তারাপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরে সকালে রয়েছে “যৌগিক ওয়েলনেস” প্রোগ্রাম। বিকেল পাঁচটা থেকে অম্বিকাপট্টি ভক্তিধামে হবে “ধ্যান সে জ্ঞান” ও “যৌগিক প্র্যাকটিসেস ফর উওমেন্স ওয়েলনেস” কর্মসূচি। তাছাড়া, একটি ভার্চুয়াল অনুষ্ঠানও রয়েছে। প্রতিবছরই ২১ জুন যোগ দিবসকে কেন্দ্র করে “যোগ চেতনা মহোৎসব”করে নিরাময়। এর অন্তর্গত শতাধিক যোগ বিষয়ক কর্মসূচি আয়োজন করে এই যোগ প্রতিষ্ঠান। উৎসব চলে ৩০ জুন পর্যন্ত।
এই সময়ে বিভিন্ন সংগঠন, শিক্ষা-প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক এ সবের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করে নিরাময়। তার মধ্যে থাকে কর্মশালা, সচেতনতা অনুষ্ঠান, উওমেন্স স্পেশাল যোগ সেশন, স্বল্প মেয়াদি সার্টিফিকেট কোর্স ইত্যাদি। প্রসঙ্গত, শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন ভারত সরকারের আয়ুষমন্ত্রক যোগ বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত যোগ ইনস্টিটিউট। এটি আইএসও সার্টিফায়েড ও ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েশনের সদস্য প্রতিষ্ঠান।
Way2barak, March 7 : The Niramaya School of Yoga Education, Silchar, is set to inaugurate its “Yoga Chetana Mahotsav 2026” on Sunday, March 8. The opening day will feature three primary events, starting with a “Yogic Wellness” program at Tarapur Pranabananda Vidyamandir in the morning. This will be followed by “Dhyan Se Gyan” and “Yogic Practices for Women’s Wellness” sessions at Bhaktidham, Ambicapatty, starting at 5:00 PM. Additionally, a virtual program is scheduled to ensure broader participation.
Every year, Niramaya organizes the “Yoga Chetana Mahotsav” leading up to International Yoga Day on June 21, pledging to conduct over a hundred yoga-related activities. The festival continues until June 30, during which the institute collaborates with various educational institutions, government and private offices, and banking sectors to host workshops, awareness programs, and special yoga sessions for women. They also offer short-term certificate courses as part of this initiative.
The Silchar Niramaya School of Yoga Education is a recognized yoga institute under the Yoga Certification Board of the Ministry of AYUSH, Government of India. It holds ISO certification and is a member of the Indian Yoga Association, maintaining its status as a premier center for yogic studies in the region.



