NE UpdatesAnalyticsBreaking News

বাংলা বানান নিয়ে শনিবার কটন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা-আলোচনা

গুয়াহাটি, ২ সেপ্টেম্বর : উত্তর-পূর্বের ঐতিহ্যমণ্ডিত কটন বিশ্ববিদ্যালয়ে “বাংলা বানান : নানা দিক” শীর্ষক একটি কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার বেলা ২টা থেকে। আয়োজনে কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও সহযোগিতায় রয়েছে বাংলা সাহিত্য সভা অসম। এদিন আলোচক ও বিশেষজ্ঞ রূপে অংশগ্রহণ করবেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্যামাশ্যাম কৃষ্ণপূজারী চট্টোপাধ্যায়।

এটি হবে কটন বিশ্ববিদ্যালয়ের মানিকচন্দ্র বরুয়া প্রশাসনিক ভবনের তৃতীয় তলের ৩১১নং আলোচনা কক্ষে।
আয়োজকমণ্ডলীর পক্ষ থেকে বিভাগের প্রাক্তন প্রধান ও কর্মশালার আহ্বায়ক তথা বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী জানান, কর্মশালায় নাম নথিভুক্তকারীরা শংসাপত্র পাবেন এবং কোনওপ্রকার রেজিস্ট্রেশন ফি থাকছে না। গুগল ফর্মে রেজিস্ট্রেশন করার জন্য লিংক হল : https://forms.gle/CkPbxbc2YZEAF1LPA । তাছাড়াও নাম নথিভুক্ত করার জন্য নীচের যে-কোনও একটি নম্বরে যোগাযোগ করা যাবে। যোগাযোগের নম্বর : ৬০০২৯ ৭১৪৩১/৬০০২২ ৯৪০৫০/৭০০২৭ ১৯৮৭৮। এ-ছাড়াও কর্মশালায় সরাসরি এসেও নথিভুক্ত করা যাবে।

আয়োজকমণ্ডলীর পক্ষে বলা হয়, বরাক-ব্রহ্মপুত্র জুড়ে সারা রাজ্য থেকে অনেকেই এই মহতী উদ্যোগে সাড়া দিয়ে আসছেন।‌‌ নির্ভুল বাংলা লেখার প্রাথমিক শর্ত বাংলা বানান সচেতনতা, আর মিডিয়ার যুগে ভাষাশুদ্ধিটি ভীষণ জরুরি। এজন্য অসমের রাজ্য সরকার বাংলা সাহিত্য সভাকে সরকারিভাবে যাবতীয় বাংলা পাঠপুস্তক প্রণয়ন ও সম্পাদনার দায়িত্ব প্রদান করেছে। তাই আগামী প্রজন্মকে এইসব কল্যাণকর্মে যুক্ত করার জন্য এভাবে রাজ্যজুড়ে কর্মশালা আয়োজন করবে বাংলা সাহিত্য সভা, অসম। এই কর্মশালায়‌ বিদ্যার্থী ছাড়াও, অধ্যাপক-শিক্ষক গবেষক, সাংবাদিক, লেখক সহ সমাজের সর্ব‌স্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। কটনের বাংলা বিভাগের প্রধান ড. দেবযানী দে সকলকে এই কর্মশালায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker