NE UpdatesBarak UpdatesBreaking News
গাঁজা সহ দুই ব্যক্তি পুলিশের জালে2 persons nabbed along with cannabis

১২ নভেম্বর : গুয়াহাটি রেল স্টেশন থেকে গাঞ্জা সহ বহির্রাজ্যের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। ধৃত দুজন সঞ্জয় মণ্ডল ও নরেশ মণ্ডল। এরা বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ২০৫০১ আগরতলা আনন্দবিহার এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ১০ কেজি ওজনের গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এই গাঁজার প্যাকেটগুলো তাদের আগরতলা থেকে বিহারে সরবরাহ করার কথা ছিল। এদের তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।



