NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে ধৃত ২ নাইজেরীয়, মূল প্রশ্ন, করোনা নেই তো?2 Nigerians nabbed in Karimganj sent for corona screening amid scare

১৫ মার্চ : আবারও আসাম পুলিশের জালে ধরা পড়ল নাইজেরিয়ার দুই যুবক। ভারতে প্রবেশের উপযুক্ত নথিপত্র না থাকাতেই এদের গ্রেফতার করা হয়েছে৷ কেন তারা বাংলাদেশ হয়ে ত্রিপুরায় ঢুকল, কেন নৈশবাসে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা হয়েছিল, আসলে কোথায় যেত, কী তাদের উদ্দেশ্য, ওইসব প্রশ্ন দূরে সরিয়ে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, এমনকী পুলিশ কর্তাদেরও একটাই জিজ্ঞাসা, করোনা আক্রান্ত নয় তো তারা? জেলাশাসক আনবুমাথান এমপি জানিয়েছেন, কোনও ঝুঁকি না নিয়ে ধৃত চিনদো নংসো (৩০) ও কনু কিংসলে (২৮)-কে করিমগঞ্জ সিভিল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷ তাদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷
পুলিশ জানিয়েছে, শনিবার রাত আনুমানিক দশটা নাগাদ আগরতলা থেকে গুয়াহাটিগামী এক নৈশবাসে এরা ধরা পড়ে৷ ত্রিপুরা পেরিয়ে আসাম সীমায় ঢুকতেই পুলিশ রুটিন তল্লাশি চালায়৷ ধরা পড়ে যায় এরা৷

পরে চুরাইবাড়ি থেকে বাজারিছড়া থানায় নিয়ে যাওয়ার পথে দুজনই পুলিশের গাড়ি থেকে পালায়৷ জঙ্গলে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি৷ পুলিশ পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযানে নামলে পালানোর সুযোগ মেলেনি৷




