NE UpdatesHappeningsBreaking News
আজ অসম সফরে আসছেন না রাষ্ট্রপতি

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল : এখনই অসম সফরে আসছেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর দু’দিনের সফরসূচি স্থগিত রাখা হয়েছে। জম্মু-কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসবাদী আক্রমণের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে।
দু’টি সরকারি অনুষ্ঠানে যোগ দেবার উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুয়াহাটি আসার কথা ছিল রাষ্ট্রপতির। শুক্রবার রাজ্য সরকারের এক অনুষ্ঠানে নৃত্য পটিয়সী সোনাল মানসিংকে শ্রীমন্ত শংকরদেব পুরস্কার প্রদান করার কথা ছিল তাঁর।



