Barak UpdatesHappeningsBreaking News
কালাইনের ৩৫ বছরের যুবক করোনায় আক্রান্ত হয়ে মৃত1 more from Cachar dies in last 24 hours at SMCH

১৯ অক্টোবরঃ বয়স মাত্র ৩৫ বছর। করোনায় আক্রান্ত হয়ে শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন ৩ অক্টোবর। পক্ষকালের চিকিতসার পরও সুস্থ করে তোলা যায়নি। রবিবার রাত ৭টা ৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন কালাইনের জিতেন দাস। শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, টিবি সহ নানা রোগে আগে থেকেই ভুগছিলেন তিনি। তাই এটি নন-কোভিড ডেথ। তবে কোভিডে আক্রান্ত থাকায় শেষকৃত্য হবে কোভিড প্রটোকল মেনে। ডা. গুপ্ত জানান, দুই বছর আগে জিতেন দাসের টিবি হয়। তখনই পরীক্ষা করে ধরা পড়ে, আরও বেশ কিছু রোগ তার দেহে বাসা বেঁধেছে। তবু ওষুধ খেতেন অনিয়মিত। তাতেই দ্রুত কোভিডে সংক্রমিত হয়ে পড়েন এবং মারাও যান।




