Barak UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News

Silchar Niramaya explain their plan to Ayush Secretary Padmashree Kotecha
আয়ুষ সচিব পদ্মশ্রী কোটেচা’কে শিলচর নিরাময়ের পরিকল্পনার কথা জানালেন শেখর

ওয়ে টু বরাক, ২ ডিসেম্বর : আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা-র সঙ্গে বৈঠক করলেন শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন-এর শেখর চক্রবর্তী। সোমবার দিল্লির আয়ুষ ভবনে সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন নিরাময়ের এগজিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান তথা লামডিং প্রণবানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ শেখরবাবু।

উত্তর-পূর্ব ভারতের একমাত্র আয়ুষ যোগ বোর্ড স্বীকৃত যোগ প্রতিষ্ঠান নিরাময়ের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন তাঁর কাছে। সঠিক যোগ শিক্ষার প্রচার-প্রসারে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে মিলেও নিয়ত কাজ চলছে নিরাময়ের, এমনটাও অবগত করান শেখর চক্রবর্তী। আয়ুষ সচিব বৈদ্য কোটেচা’র কথায়, শুরু থেকেই নিরাময়ের কাজ তাঁর নজরে রয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকরাও নিরাময়ের ইতিবাচক দিক সামনে রাখেন।

আগস্ট মাসে নিরাময়ের ক্ষুদ্র পুস্তিকা দেখেন তিনি। তাতে যে কাজের ঝলক রয়েছে তা সঠিক অর্থেই সন্তোষজনক। যোগ ও হোলিস্টিক এডুকেশন সংক্রান্ত উন্নয়নে নিরাময়ের নিত্য-নতুন পরিকল্পনার ব্যাপারও ওইদিনের আলোচনায় উঠে আসে। এ সব ব্যাপারে নিরাময়’কে সহযোগিতার জন্য পাশে থাকবেন, এমনটাও প্রতিশ্রুতি দেন বৈদ্য রাজেশ কোটেচা । ভারত সেবাশ্রম সংঘের ব্রহ্মচারী শিশির মহারাজও উপস্থিত ছিলেন বৈঠকে।

Way2barak, December 2 : Shekhar Chakraborty of Silchar Niramaya School of Yoga Education held a meeting with Vaidya Rajesh Kotecha, Secretary of the Ministry of AYUSH. Shekar Chakraborty, who is the Chairman of Niramaya’s Executive Council and the Principal of Lumding Pranabananda Vidyamandir, met the Secretary on Monday at AYUSH Bhawan in Delhi.

He presented a detailed account of the activities of Niramoy, which is the only AYUSH Yoga Board-recognized yoga institution in North-East India. Shekar Chakraborty also informed him that Niramoy is consistently working in collaboration with the Bharat Sevashram Sangha to promote proper yoga education.

AYUSH Secretary Vaidya Kotecha stated that Niramaya’s work has been on his radar from the beginning. The concerned officials also highlighted the positive aspects of Niramaya. He mentioned seeing a small booklet from Niramaya in August, and the glimpse of work it provided was truly satisfactory.

The discussion also covered Niramaya’s new and continuous plans for the development of yoga and holistic education. Vaidya Rajesh Kotecha promised his support and cooperation to Niramaya in all these matters. Brahmachari Shishir Maharaj of Bharat Sevashram Sangha was also present at the meeting.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker