Barak UpdatesAnalyticsBreaking News
৯ জানুয়ারি থেকে শিলচরে বীক্ষণের ভিন্নধারার ছবির প্রদর্শনী

ওয়ে টু বরাক, ২ জানুয়ারি ঃ আগামী ৯ জানুয়ারি থেকে শিলচরে শুরু হচ্ছে দেশবিদেশের সিনেমার সম্ভার নিয়ে বীক্ষণ সিনে কমিউনের ভিন্নধারার ছবির প্রদর্শনী। চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
৯ জানুয়ারি শিলচর মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে বিকেল তিনটায় উদ্বোধন হবে চলচ্চিত্র প্রদর্শনীর। বাংলা, হিন্দি, ইংরেজি, ইতালি, ইরানি মিলিয়ে তিনদিনে মোট ৭টি ভিন্নধারার ছবি দেখানো হবে।
৯ ও ১০ জানুয়ারি অর্থাৎ শুক্র-শনিবার বিকেল তিনটা ও সন্ধ্যা ছয়টায় থাকবে ছবির প্রদর্শনী। শেষদিন অর্থাৎ রবিবার সকাল ১১টা, বিকেল তিনটা এবং সন্ধ্যা ছয়টায় দেখানো হবে ছবি। এবারের প্রদর্শনীতে মহানায়ক উত্তম কুমার এবং কিংবদন্তী চলচ্চিত্র নির্দেশক ঋত্বিক ঘটককে শ্রদ্ধা জানাতে থাকবে দু’টি বিশেষ ছবির প্রদর্শনীও।
বীক্ষণের এবারের ছবির প্রদর্শনীতে যোগ দিতে কোনও প্রবেশমূল্য লাগবে না। ইচ্ছুক সিনেপ্রেমীদের বীক্ষণের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।



