Barak UpdatesHappeningsBreaking News

৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ধৃত ২ হাইলাকান্দিতে

ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি: হাইলাকান্দি পুলিশ সোমবার প্রায় পাঁচ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছে দুই  পাচারকারীকে। গোপন সূত্রের ভিত্তিতে হাইলাকান্দি জেলার বাউয়ারঘাট প্রথম খণ্ড গ্রামে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিশেষভাবে কৌশলে তৈরি গোপন চেম্বারে লুকিয়ে রাখা ১২টি প্যাকেট থেকে মোট ১ লক্ষ ২১ হাজারটি নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশ জানায়, বাজেয়াপ্ত ট্যাবলেটগুলোর  আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। মাদক ট্যাবলেট পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থলে এক মহিলা সহ দু’জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতদের নাম মার্সি পিল্লাই এবং থংজাগিন হাওকিপ। পুলিশি জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে এনডিপিএসের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক চালানের উৎস এবং নির্ধারিত গন্তব্য সম্পর্কে জানতে দু’জনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker