Barak UpdatesHappeningsBreaking News
৩২ ঘণ্টা পর অনশন তুললেন সঞ্জীব রায়
ওয়েটুবরাক, ৩০ জানুয়ারিঃ ভোটার তালিকায় বিশেষ সংশোধন বা এসআরের নামে ব্যাপক হারে বিরোধী ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। এই অভিযোগ জানিয়ে প্রতিবাদে ৩২ ঘণ্টা অনশন করলেন বিশিষ্ট সমাজকর্মী সঞ্জীব রায়। দুদিন ধরে তাঁর সমর্থনে দাঁড়ান বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। শুক্রবার রাত সাতটায় জেলা প্রশাসনের তরফে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার সরবত খাইয়ে তাঁর অনশন ভঙ্গ করান। তখনও তাঁর পাশে ছিলেন শিলচর শহরের বহু সংগঠক। বৃহস্পতিবার জেলা নির্বাচন অফিসার এম টপনো সঞ্জীব রায়ের মূল দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও লিখিত দিতে গিয়ে গড়িমসি করেন। শুক্রবার সিদ্ধার্থ কুমার গিয়ে বলেন, নির্বাচন কমিশনের বিষয়ে তাঁদের পক্ষে লিখিত দেওয়া সম্ভব নয়। তবে দাবি মানার ক্ষেত্রে তাঁরা কার্যকর ভূমিকা নেবেন বলে আশ্বস্ত করলে সঞ্জীব অনশন প্রত্যাহার করে নেন।



