Barak UpdatesHappeningsCultureBreaking News

২০ ডিসেম্বর মুম্বাইয়ে ভাবীকালের ‘কোর্ট মার্শাল’ 

ওয়েটুবরাক, ১৪ ডিসেম্বর: নাটক ‘কোর্ট মার্শাল’ নিয়ে দিল্লির পথে পাড়ি দিতে চলেছে বরাক উপত্যকার প্রতিষ্ঠিত নাট্য সংস্থা ভাবীকাল থিয়েটার গ্রুপ। সুপরিচিত নাট্যব্যক্তিত্ব শান্তনু পালের নির্দেশনায় এই নাটকের কুশীলব-রা হলেন পল্লব ভট্টাচার্য, সায়ন্তনী পাল (মিঠি), গৌরব রবিদাস, সৌম্য (আকাশ) দাস,

সুব্রত রায়, শিবম দাস, অনিন্দ্য সেন, ড. দেবাশিস ভট্টাচার্য, ওমকার ঘ্যাগ ( মুম্বাই), নভনীল দাস, হাসানুর সরকার, তুষার বণিক ও সংহিতা চানু । শান্তনু পাল নিজে এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করছেন। আগামী ২০ ডিসেম্বর মুম্বাইর মারাঠি সাহিত্য মন্দির অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হবে।

মুম্বাইয়ে ফ্ল্যামিঙ্গো আন্তঃরাজ্য নাট্য উৎসবের আয়োজন করেছে সেখানকার বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন সিবিডি। তাতেই আমন্ত্রণ জানানো হয়েছে শিলচর তথা বরাক উপত্যকার ভাবীকাল থিয়েটার গ্রুপকে। সম্ভবত এই প্রথম বরাকের কোনও নাট্যদল মুম্বাইতে নাটক প্রদর্শন করবে। প্রবীণ এবং নবীন কলাকুশলীদের নিয়ে তৈরি ভাবীকালের ১৪ জনের দল আগামী ১৬ ডিসেম্বর শিলচর থেকে রওনা হবে। ২০-২১ ডিসেম্বর দুদিনের উৎসবে মুম্বাই-শিলচর ছাড়াও বর্ধমানের একটি নাট্য দলও তাঁদের প্রযোজনা নিয়ে যাচ্ছে। বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন সিবিডির এটি চতুর্থ বর্ষের নাট্য উৎসব।

১৯৮৪ সালে শিলচরে ভাবীকাল থিয়েটার গ্রুপের প্রতিষ্ঠা হয়। গত চার দশকে নিজের শহরে এবং দেশের বিভিন্ন স্থানে গিয়ে দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন তাদের অভিনেতা-অভিনেত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker