Barak UpdatesHappeningsBreaking News

হিরনপ্রভা দেব শিশুমন্দিরে ইন্ডিয়ান ব্যাঙ্কের ইনভার্টার

ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবস উপলক্ষে শিলচরের হিরনপ্রভা দেব শিশুমন্দিরকে দুটি ইনভার্টার প্রদান করল ইন্ডিয়ান ব্যাঙ্ক। শিলচর হসপিটাল রোড ব্রাঞ্চের ম্যানেজার মনোজ কুমার সূত্রধর ইনভার্টার দুটি নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জয়শ্রী করের হাতে তুলে দেন। ব্রাঞ্চ ম্যানেজার সূত্রধর জানান, এগুলো ব্যাঙ্কের সিএসআর প্রজেক্টের অধীনে দেওয়া হয়েছে। এ ব্যাপারে মুখ্য ভূমিকা নেন গুয়াহাটির জোনাল ম্যানেজার অলক কুমার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার সন্দীপ মল্লিক।

প্রধান শিক্ষিকা জয়শ্রী কর ব্যাঙ্ক আধিকারিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক দিবসে এই বিশেষ উপহার প্রদান করা হলেও এগুলো ছাত্রছাত্রীদের খুব কাজে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker