Barak UpdatesHappeningsBreaking News
হাইলাকান্দির নারায়নপুর এমভি স্কুলে ভোট ঘিরে উত্তেজনা
ওয়েটুবরাক, ২ মে : হাইলাকান্দি জেলার নারাইনপুর এমভি স্কুলে দিনভর অসন্তোষ বিরাজ করে। পুরনো দুটি বুথকে একসঙ্গে করে দেওয়ায় সারাদিন ভোটারদের লম্বা লাইন ছিল। আড়াই হাজার ভোটারকে এক কেন্দ্রে নিয়ে আসা নিয়ে সবাই প্রশ্ন তোলেন। বিকেল গড়িয়ে রাত হলেও ভোটারদের লাইন কমে না। এর মধ্যে একসময় দুই পক্ষে মারপিট শুরু হয়ে যায়। চলে ভাঙাভাঙি। ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে হাঙ্গামা চললে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ সবাই ভোটের নথিপত্র নিয়ে বেরিয়ে আসেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



