Barak UpdatesHappeningsBreaking News

হাইলাকান্দিতে ১২৬টি গ্রামের ১ লক্ষ ২৮ হাজার বন্যাক্রান্ত 

ওয়েটুবরাক, ৭ জুন : হাইলাকান্দি জেলায় শনিবার পর্যন্ত ১২৬টি গ্রামের ১ লক্ষ ২৮ হাজার ১৫৬ জন লোক বন্যাক্রান্ত হিসেবে রয়েছেন। জেলায় ১৪টি রিলিফ ক্যাম্পে এখন পর্যন্ত ৩ হাজার ৮৩৭ জন লোক সরকারি আশ্রয়ে রয়েছেন। এছাড়া জেলার রিলিফ ডিস্ট্রিবিউশন সেন্টারে রয়েছেন ৭৪ হাজার ১৫১ জন। শনিবার জেলায় রিলিফ হিসেবে চাল ৮১৬ কুইন্টাল, ডাল ১৫৬ কুইন্টাল, লবণ ৪৬ কুইন্টাল, ভোজ্য তেল ৪৬৮২ লিটার, পশুখাদ্য ২৩ কুইন্টাল, বেবি ফুড ১২৪৪ প্যাকেট বন্টন করা হয়েছে।

এদিকে রিলিফ ক্যাম্পের শিশুদের অঙ্গনাদি কেন্দ্রগুলির পরিষেবা দেওয়া হচ্ছে।। সমাজ কল্যাণ বিভাগের অঙ্গনাদি কর্মীরা বন্যাক্রান্ত এলাকার শিশুদেরকে এই সুবিধা দিয়ে যাচ্ছেন। এর অধীনে পুষ্টিআহার প্রদানের পাশাপাশি শরীর চর্চামূলক বিভিন্ন পরিষেবাও প্রদান করা হচ্ছে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker