Barak UpdatesHappeningsBreaking News

সোম-মঙ্গলবার বাংলায় বৃষ্টির সম্ভাবনা

ওয়েটুবরাক, ২২ ফেব্রুয়ারি: বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস। আগামী সোম-মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। কলকাতা-হাওড়া-হুগলিতে বৃষ্টির পূর্বাভাস। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হতে পারে।

ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker