Barak UpdatesHappeningsBreaking News

সোনাবাড়িঘাটে মানসিক স্বাস্থ্য শিবিরে সাড়া

ওয়েটুবরাক, ৬ মেঃ মনের রোগ বা মানসিক স্বাস্থ্য নিয়ে কত মানুষের যে কত জিজ্ঞাসা। কিন্তু তাঁরা সে সব বলার মতো উপযুক্ত জায়গা পান না। কার কাছে বলবেন, কোথায় গিয়ে বলবেন, সেও এক প্রশ্ন। গত রবিবার এমনই এক সুযোগ করে দিল শিলচরের পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন। রাজ ড্রাইভিং স্কুলের সহযোগিতায় সোনাবাড়িঘাটে এরা আয়োজন করে এক মানসিক স্বাস্থ্য শিবিরের। তাতে পৌরোহিত্য করেন মইনুল হক চৌধুরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল এইচ মজুমদার। দেড় শতাধিক মানুষ শিবিরে উপস্থিত হন। তাঁদের সামনে মনের রোগ নিয়ে নানা মূল্যবান বক্তব্য রাখেন ডা. প্রসেনজিৎ ঘোষ। তিনি বলেন, বেশির ভাগ মানসিক সমস্যাই চিকিৎসায় সারিয়ে তোলা সম্ভব। খুব শীঘ্রই রোগীরা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তাই ডা. ঘোষের পরামর্শ, এই ধরনের ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন।

মানসিক রোগীদের নিয়ে আজও সমাজে বহু  অবৈজ্ঞানিক ধারণা প্রচলিত রয়েছে বলে ডা. ঘোষ‌ আক্ষেপ ব্যক্ত করেন। তিনি বলেন, এ মোটেও ভূত বা কোনও অপশক্তির প্রভাব যেমন নয়, তেমনি আগের জন্মের পাপের ফলও নয়। এ সবই বাজে কথা বলে মন্তব্য করেন‌ তিনি।

এ দিন শতাধিক মানসিক রোগী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। পরে বিনা খরচে তাদের ওষুধ দেওয়া হয়। যাদের ইসিজি এবং রক্ত পরীক্ষার প্রয়োজন ছিল, পঙ্কজ ঘোষ ফাউন্ডেশন বিনা মাশুলে সে সবও করে।

স্থানীয় জনতা এই ধরনের শিবির আরও করার জন্য ফাউন্ডেশনের কর্তাদের উদ্দেশে অনুরোধ জানান।

এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সজল দাস, সুজিত দেব, জয় গোবিন্দ চক্রবর্তী, দেবতোষ নন্দী, কিরণ ঘোষ, শক্তি ঘোষ, অগ্রদীপ দত্ত, মৃত্যুঞ্জয় দাস, গৌরব দাস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker