NE UpdatesAnalyticsBreaking News

সাদা পোশাকে ফিরছে গুয়াহাটি ট্রাফিক পুলিশ

গুয়াহাটি, ১৫ আগস্ট : মহানগরের ট্রাফিক কর্মীদের স্বতন্ত্র পরিচয় ফিরিয়ে আনতে গুয়াহাটি ট্রাফিক পুলিশ ১৬ আগস্ট থেকে আবারও তাদের ঐতিহ্যবাহী সাদা পোশাক পরিধান করবে। পুলিশ সদস্য, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাধারণ জনগণ সহ একাধিক পক্ষের মতামত পর্যালোচনা করার পর বাস্তব পরিস্থিতি ও প্রয়োজনীয়তার ভিত্তিতে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই সাদা পোশাক দীর্ঘ সময় ধরে গুয়াহাটি ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিল। তাছাড়া এর উচ্চ দৃশ্যমানতা, সহজে পৌঁছনো যায় এমন ভাবমূর্তি এবং পেশাদার ইমেজের জন্য সাদা পোশাক ট্রাফিক পুলিশ কর্মীদের সঙ্গে অনেকটা ঐতিহাসিকভাবে সম্পৃক্ত।

প্রশাসনের ধারণা, এই পদক্ষেপের ফলে রাজ্যের সব ট্রাফিক ইউনিটে পোশাকের অভিন্নতা বজায় থাকবে এবং একই সঙ্গে ট্রাফিক আইন প্রয়োগের ক্ষেত্রে জনসাধারণের আস্থাও আরও দৃঢ় হবে। গুয়াহাটি ট্রাফিক পুলিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ট্রাফিক কর্মীদের সহযোগিতা করেন। কারণ মহানগরে এখন সড়ক নিরাপত্তা জোরদার করা, যানজট কমানো এবং সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker