Barak UpdatesHappeningsBreaking News

সাংবাদিককে প্রাণে মারার হুমকি: কাটিগড়া থানায় এফ আই আর

ওয়েটুবরাক, ৪ নভেম্বর: গত রবিবার কাটিগড়ার কালাইনে বিজেপির সাংগঠনিক সভার সংবাদ কভারে গিয়েছিলেন কাটিগড়ার প্রাগ নিউজ প্রতিনিধি শমীন্দ্র পাল। সভায় সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার না থাকায় এক দোকানের বারান্দায় মুখ্য অতিথির বেরোনোর অপেক্ষায় ছিলেন তিনি। সঙ্গে ছিলেন ডি ওয়াই ৩৬৫ এর কাটিগড়া প্রতিনিধি ইমাদ উদ্দিন মজুমদার। হঠাৎই এক যুবক এসে এক সংবাদের রেশ টেনে শমীন্দ্রকে অশালীন গালিগালাজ শুরু করে। কালাইনে ফের দেখলে খুন করবে বলেও হুমকি দেয়। পরে দড়ি দিয়ে বেঁধে গুমড়ার দিকে নিয়ে যেতে উদ্যত হলে কালাইন পুলিশ উপস্থিত  হয়ে যায়। তখনই গা ঢাকা দেয় ওই দুষ্কৃতী।

সোমবার কালাইন থানায় জার্নালিস্ট গিল্ড কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এফ আই আর করেন শমীন্দ্র। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গিল্ড সভাপতি মঞ্জুর আহমেদ, সিনিয়র সাংবাদিক প্রদীপ্ত পুরকায়স্থরা জানান, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া চাই। তারা জার্নালিস্ট গিল্ডের পক্ষে কাছাড়ের পুলিশ সুপারের কাছে এই দুস্কৃতকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেয় জার্নালিস্ট গিল্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker