Barak UpdatesHappeningsSportsBreaking News

শিলচরে রোটারি ক্লাবের ওয়াকথনে টানটান প্রতিযোগিতা 

ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি: ২৩ ফেব্রুয়ারি রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা দিবস, এদিন বিশ্ব শান্তি ও পারস্পরিক বোঝাপড়া দিবস। সাধারণ মানুষকে পরস্পরের কাছাকাছি আনতে প্রতিষ্ঠা দিবসের সকালে ওয়াকথনের আয়োজন করে শিলচর রোটারি ক্লাব। ট্রাঙ্ক রোডে ক্লাব ভবনের সামনে থেকে এই পদযাত্রা সাড়ে ৭ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি – বেসরকারি কর্মী, বিভিন্ন বয়সের খেলোয়াড়রা এতে অংশ নেন।

এই পদযাত্রার সূচনায় শান্তির বার্তা ছড়িয়ে দিতে সাদা পায়রা উড়িয়ে দেন শিলচর রোটারি ক্লাবের সভাপতি দেবাশিস সোম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের কর্নেল সোনাল জৈন ও ভারত সরকারের স্থলবন্দর বিভাগের ম্যানেজার গৌতম নাগ।

তাঁরা বলেন, আজকের প্রজন্ম তো বটেই, সব বয়সের মানুষের নিয়মিত একটা নির্দিষ্ট সময় হাঁটা প্রয়োজন। এ ব্যাপারে শিলচর রোটারি ক্লাবের উদ্যোগ প্রশংসনীয়।

উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর বিশ্বজিৎ বণিক, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর শিবব্রত দত্ত, তৈমুর রাজা চৌধুরী ও চিরঞ্জিত ঘোষ, শিলচর রোটারি ক্লাবের সম্পাদক ডা. ধ্রুব জ্যোতি নাথ, প্রজেক্ট চেয়ারম্যান গৌরব পাল, প্রাক্তন সভাপতি ডা. অঞ্জন পাল, সুরমিতা পোদ্দার ও রামানুজ গুপ্ত, ক্লাবের সদস্য তথা প্রাক্তন পুরপ্রধান তমাল কান্তি বণিক, প্রদীপ পাটোয়া, শ্যামল দাস, ভারতী গুলগুলিয়া, সুমিতা সোম, শম্পা বণিক, অঞ্জু পাটোয়া, বিকাশ মজুমদার, উপমা দাস, পঙ্কজ কান্তি সিনহা, রাজর্ষি সিনহা প্রমুখ।

প্রাইজমানি ওয়াকথন প্রতিযোগিতাটি টানটান উত্তেজনার মধ্য দিয়েই সম্পন্ন হয়। পুরুষ বিভাগে ২১৪ জন ও মহিলা বিভাগে ৬৫ জন অংশগ্রহণ করেন।পুরো পথ জুড়ে এ-ওকে, ও-একে পেছনে ফেলে এগিয়ে চলেন গন্তব্যের দিকে। শেষপর্যন্ত কয়েক সেকেন্ডের ব্যবধানে বিজয়ীদের ফলাফল চূড়ান্ত হয়।

পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে হাইহাঙবে নিউমে, আহাদ উদ্দিন চৌধুরী এবং এইচজে বর্মন। মহিলা বিভাগে প্রথম কোটন গড়, দ্বিতীয় জেরিম আক্তার লস্কর। তৃতীয় স্থানাধিকারী মহামায়া দাস।

উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজয়ীদের যথাক্রমে ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকার নগদ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ছিল স্মারক ও শংসাপত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker