Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে রেলওয়ে ডিভিশন হচ্ছে না, স্পষ্ট করেই জানিয়ে দিল রেল মন্ত্রক 

ওয়েটুবরাক, ১২ ফেব্রুয়ারি: শিলচরে নতুন রেল ডিভিশন স্থাপনের কোনও প্রস্তাব এই সময়ে সরকারের বিবেচনায় নেই। রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করেই এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।

আইনজীবী ধর্মানন্দ দেব শিলচর রেলওয়ে ডিভিশন স্থাপনের বিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন। গত ১৫ জানুয়ারি তিনি যে আরটিআই আবেদন করেছিলেন,  এরই জবাবে রেল মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাজ্যসভার বাজেট পেশের সময় তৎকালীন রেলমন্ত্রী শিলচর, কালাবুরগি (গুলবর্গা) এবং জম্মু রেলওয়ে ডিভিশন স্থাপনের ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই তিনটি প্রস্তাব পুনঃমূল্যায়ন করে শিলচর সহ তিনটিকেই বাতিল করা হয়েছে।

রেল মন্ত্রণালয় আরও জানিয়েছে, তবে জম্মু রেলওয়ে ডিভিশন পরে পৃথকভাবে কার্যকর করা হয়েছে এবং ১ জুন ২০২৫ থেকে নর্দার্ন রেলওয়ের অধীনে কার্যকর রয়েছে। শিলচর ও কালাবুরগি (গুলবর্গা) রেলওয়ে ডিভিশনের প্রস্তাব ২০২০ সালে পুনঃমূল্যায়ন শেষে বাতিল করা হয়েছে।

আইনজীবী দেবের প্রশ্নের উত্তরে মন্ত্রণালয় জানিয়েছে, শিলচর রেলওয়ে ডিভিশন কার্যকরযোগ্য নয় বলেই তখনকার প্রস্তাবটি বাতিল করা হয়। ফলে বর্তমানে শিলচরে কোনও ডিভিশনাল অফিস নেই এবং নতুন ডিভিশন স্থাপনেরও কোনও প্রস্তাব সরকারের বিবেচনাধীন নয়।

আরটিআইর জবাব পেয়ে ধর্মানন্দ দেব মন্তব্য করেন, “বরাক উপত্যকার উন্নয়ন, যাতায়াত ও সংযোগের চাহিদা বিবেচনা করে শিলচর রেলওয়ে ডিভিশনের বিষয়ে সরকারের নতুন করে ভাবা উচিত ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker