Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে উড়ালপুল: চলছে সার্ভে, রুট বদলের প্রস্তাব ব্যবসায়ীদের

ওয়েটুবরাক, ১৩ নভেম্বর: শিলচর শহরে উড়ালপুল তৈরির জন্য সার্ভের কাজ জোরকদমে চলছে। এরই মধ্যে এর বিরোধিতায় জোট বাঁধছেন ব্যবসায়ী সমিতিগুলো। শুরুতে এর প্রয়োজনীয়তা প্রশ্ন তুললেও বুধবার একদল ব্যবসায়ী প্রতিনিধি জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে বিকল্প রুটের প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়ে তাঁদের দাবি জানান, আকাশবাণী শিলচর কেন্দ্রের সামনে থেকে যে উড়ালপুল নির্মাণের কথা পরিকল্পনা করা হয়েছে, শুরুর পয়েন্টটি ঠিক রেখে সেখান থেকেই রুট বদল করা হোক। ওই জায়গা থেকে ক্যাপিটাল পয়েন্টের দিকে না এগিয়ে পুলিশ প্যারেড গ্রাউন্ডের হয়ে, জেলের ওপর দিয়ে একে টেনে আনা হোক রাঙিরখাড়িতে।

তাঁদের কথায়, তাতে যেমন যানজট কমবে, তেমনি কমবে শিলচরের ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা। নইলে শহরের ছোট-বড় ব্যবসায়ীকে একেবারে পথে বসে যেতে হবে। অনেকের পক্ষে ব্যবসা করাই আর সম্ভব হবে না।

জেলাশাসক তাঁদের কথা মনোযোগ সহ শুনেছেন এবং এ নিয়ে আলোচনারও আশ্বাস দেন। প্রতিনিধি দলে ছিলেন অসিত দত্ত, দেবাশিস স্বামী, সুজন দত্ত, মনোজ পাল, রাজেশ বণিক প্রমুখ।

এ দিকে, সমাজ মাধ্যমে উড়ালপুলের পক্ষে-বিপক্ষে ব্যাপক চর্চা চলছে। শাসক দলের পক্ষ থেকে ফ্লাই ওভার বিরোধীদের শিলচরের উন্নয়ন বিরোধী বলে মন্তব্য করে “আমরা ফ্লাই ওভার চাই” বলে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker