Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে অভিজিৎ পাল, লক্ষীপুরে শান্তি সিংহ কংগ্রেস প্রার্থী

ওয়েটুবরাক, ৩ মার্চ: অসমের বিধানসভা নির্বাচনে চমক দিয়েছে কংগ্রেস। সকলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।

শিলচরে অভিজিৎ পালকে মনোনয়ন দিয়েছে কংগ্রেস। লক্ষীপুরে এম শান্তি কুমার সিংহ হলেন দলীয় প্রার্থী । বড়খলায় ডাঃ অমিত কালোয়ার, সোনাই আসনে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করকে। উধারবন্দে প্রাক্তন মন্ত্রী অজিত সিংহের ওপরই ভরসা রাখল দল।

শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ ও পাথারকান্দি আসনে টিকিট দেওয়া হয়েছে ক্রমে জাকারিয়া আহমেদ ও কার্তিক সেনা সিংহকে। রামকৃষ্ণনগরে মহিলা প্রার্থী।‌ ওই আসনে মনোনয়ন পেয়েছেন সুরুচি রায়।

হাইলাকান্দির কোনও কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। একইভাবে ঝুলে রয়েছে কাছাড় জেলার ধলাই ও কাটিগড়ার এবং শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জের প্রার্থিত্ব।

এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল স্বাক্ষরিত প্রথম তালিকায় মোট ৪২ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বরপেটায় মহানন্দ সরকার, দিসপুরে মীরা বরঠাকুর গোস্বামী, সামাগুড়িতে তানজিল হোসেন, লামডিঙে স্বপন কর, বরছলায় রিপুণ বরা, চাবুয়া-লাহোয়ালে প্রাঞ্জল ঘাটোয়ার এবং নাজিরায় দেবব্রত শইকিয়া। যোরহাটে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈকে প্রার্থী করেছে দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker