NE UpdatesHappeningsBreaking News
শিলচরে অনুষ্ঠিত হল ইনার হুইল ক্লাবের ইন্টার সিটি মিট

ওয়েটুবরাক, ২৭ এপ্রিল: শিলচরে অনুষ্ঠিত হল ইনার হুইল ক্লাবের ইন্টার সিটি মিট। ডিস্ট্রিক্ট ৩২৪-র অন্তর্গত জোন ৬-র যে সব ক্লাব রয়েছে, এর পদাধিকারী প্রতিনিধিরা তাতে অংশ নেন। নারী শীর্ষক এই ইন্টার সিটি মিটের বিষয়বস্তু ছিল : “মহিলাদের ক্ষমতায়ন : একেক জনের মধ্যে স্বাতন্ত্র্য সৃষ্টি করে।” শনিবার নির্ধারিত বিষয়ের ওপর জ্ঞানগর্ভ আলোচনা করেন প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. জয়শ্রী দে। ইন্টার সিটি মিট আয়োজনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক ড. রুমা পালও এ নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের দুই প্রাক্তন ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন সুধা মুন্দ্রা ও সুমিতা সোম। তাঁরাও প্রাঞ্জল ভাষায় মূল্যবান বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তৃতা করেন শিলচর ইনার হুইল ক্লাবের সভাপতি মধুমিতা পাল। ধন্যবাদ সূচক ভাষণ দেন ক্লাবের সম্পাদক মধুপর্ণা বসাক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. মঞ্জুলি বর্মণ।
জোন ৬ অর্থাৎ উত্তর পূর্বের বিভিন্ন ক্লাব থেকে আসা প্রতিনিধিরা সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য মধুমিতা-রুমা-মধুপর্ণাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।



