India & World UpdatesHappeningsBreaking News
শক্তি থাকলে, বিশ্ব ভালবাসার কথাও শোনে, মন্তব্য ভাগবতের
তিনদিনের সফরে আজ গুয়াহাটিতে আসছেন

ওয়েটুবরাক, ১৭ নভেম্বর: ভারতের ক্ষমতা দেখেছে গোটা দুনিয়া। শক্তি থাকলে, বিশ্ব ভালবাসার কথাও শোনে। জয়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, যদি আপনার কাছে ক্ষমতা থাকে, তা হলে গোটা দুনিয়া ভালবাসার কথা শুনবে। তবে ত্যাগ ভারতের ঐতিহ্যের মধ্যে পড়ে। এই প্রসঙ্গে ভগবান রামের প্রসঙ্গও টেনেছেন তিনি। ভাগবত বলেছেন যে, এটা ভারতের কর্তব্য বিশ্বকে ধর্ম শেখানো। বিশ্ব কল্যাণই হল আমাদের ধর্ম। হিন্দুত্বের প্রধান কর্তব্য এটা।
প্রসঙ্গত, তিনদিনের সফরে আজ সোমবার গুয়াহাটিতে আসছেন মোহন ভাগবত। আজ বিকেলে তিনি বিমানে বড়ঝাড়ে এসে নামলে তাঁকে সেখান থেকে হেঙড়াবাড়ি স্থিত আরএসএসের উত্তর পূর্বাঞ্চল কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। ১৮ ও ১৯ নভেম্বর সেখানেই তিনি বক্তৃতা করবেন, আলোচনা সভায় মিলিত হবেন। ২০ নভেম্বর সকালে মোহন ভাগবত মণিপুরের উদ্দেশে রওনা হবেন।



