Barak UpdatesCulture

লোকসংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান, লোক পরিষদের নতুন কমিটি

ওয়ে টু বরাক, ২০ সেপ্টেম্বর : সম্মিলিত লোক পরিষদের সাধারণ সভা শিলচরের রোটারি ক্লাব ভবনে রবিবার অনুষ্ঠিত হয়। সংস্থার কর্মকর্তা শুক্কুর আলি মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সংস্থার বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন শুক্কুর আলি মজুমদার।

এরপর সংস্থার বিগত বছরগুলোর বিভিন্ন কর্মকাণ্ড ও কার্যক্রমের খতিয়ান তুলে ধরেন মনোরঞ্জন মালাকার। সভায় উপস্থিত বিভিন্ন বক্তা লোকসংস্কৃতির সংরক্ষণ, প্রসার এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সম্মিলিত লোক পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবব্রত দত্ত এবং কার্যকরী সভাপতি হয়েছেন শেখর দেব। সহ-সভাপতি পদে রয়েছেন মনোরঞ্জন মালাকার, সুমিতা চৌধুরী, রেবা ভৌমিক ও শুক্কুর আলি মজুমদার। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সুব্রত পাল এবং সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিক পাল।

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অনিমেষ দেব। সহকারী সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রদীপ চক্রবর্তী ও সর্বানী ভট্টাচার্য। সাংগঠনিক সম্পাদক হয়েছেন পার্থ প্রতিম দেবরায় এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. সুবীর মালাকার। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন প্রসেনজিৎ দাস। কমিটিতে আরও সাতজন কার্যকরী সদস্য রয়েছেন। তারা হলেন তন্দ্রা রায়,তনুশ্রী দেব,রূপম মালাকার, রাজশ্রী চক্রবর্তী, বাবলু শুক্লবৈদ্য, হিরণময় মালাকার ও রেশমি পাল।

নবনির্বাচিত সভাপতি শিবব্রত দত্ত সংস্থার আগামী দিনের কর্মপন্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে সাধারণ সদস্যের সংখ্যা বাড়ানোর পাশাপাশি খুব শীঘ্রই সংস্থার রেজিস্ট্রেশন সহ বিভিন্ন সাংগঠনিক বিষয় সম্পন্ন করার উদ্যোগ নিতে হবে। লোকসংস্কৃতিকে সমাজ ও মানুষের প্রাণের সঙ্গে যুক্ত উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সকলের সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় সকলের মতামত এবং সভাপতির অনুমোদনক্রমে আগামী ১১ অক্টোবর আগমনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রতি মাসে সংস্থার উদ্যোগে ‘মাটির গান’-কে কেন্দ্র করে সাংস্কৃতিক আসর আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়। এর মাধ্যমে নিয়মিত লোকসংগীত ও লোকসংস্কৃতির চর্চা এবং প্রসারের উদ্যোগ নেওয়া হবে বলে সভায় জানানো হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত পাল সংস্থার আগামী দিনের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সংস্থার কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখর দেব, সুবীর মালাকার, সুমিতা চৌধুরী, তন্দ্রা রায়, সর্বানী ভট্টাচার্য,তনুশ্রী দেব প্রমুখ। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন সৌমিক পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker