Barak UpdatesHappeningsBreaking News
রোটারেক্ট ক্লাবের স্বাস্থ্য পরীক্ষা শিবির

ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি: রোটারেক্ট ক্লাব শিলচরের উদ্যোগে গতকাল রবিবার শিলচরের শপার্স স্টপ-এর সকল কর্মীদের জন্য একটি বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সুইট লাইফ ডায়গনস্টিক সেন্টার ও সুইট লাইফ মেডিকোস-এর সহযোগিতায় এই শিবিরে ডায়াবেটিস শনাক্তকরণ পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিশেষ পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা পরিষেবা দেন ডা. পিয়ালী নাথ, ডা. প্রিয়াঙ্কা রায় এবং ডা. অভিজিৎ দেব। কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব নিয়েও সচেতনতা সৃষ্টি করা হয়।

এই কর্মসূচিতে রোটারেক্ট ক্লাব শিলচরের সভাপতি উপমা দাস, প্রকল্প চেয়ারম্যান বিকাশ মজুমদার এবং সদস্য অনন্যা দত্ত, শর্মিলা চক্রবর্তী, পঙ্কজ কান্তি সিনহা, কৃষ্ণ দাস ও রাজর্ষি সিনহা উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।



