Barak UpdatesHappenings

রাষ্ট্রীয় কর্মযোগী কর্মসূচির অধীনে দ্বিতীয় পর্যায়ের কর্মশালা শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ৩ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় কর্মযোগী জনসেবা কর্মসূচির অধীনে দ্বিতীয় পর্যায়ের তিনদিনের ক্যাসক্যাডিং প্রশিক্ষণ কর্মশালা বুধবার থেকে শুরু হয়েছে। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এই কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মী-আধিকারিকরা অংশ নিচ্ছেন।

শুরুতে স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন কর্মশালার সমন্বয়ক তথা সহকারী নিবন্ধক ড. পুলক ধর। তিনি জানান, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের নির্দেশে আয়োজিত এই কর্মশালায় মূলত কর্মী- আধিকারিকদের দক্ষতা ও কর্মক্ষমতার উন্নয়নেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অতিথিশালার কনফারেন্স হলে আয়োজিত এই কর্মশালার প্রথম দিন পঞ্চাশেরও বেশি কর্মী ও আধিকারিক অংশ নেন। এদিন মাস্টার প্রশিক্ষক হিসেবে ছিলেন সহকারী নিবন্ধক ড. পুলক ধর ও সেকশন অফিসার আব্দুল জলিল। সহায়তাকারী হিসেবে ছিলেন সেকশন অফিসার সুব্রত সিনহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker