Barak UpdatesHappeningsBreaking News

রাধামাধব কলেজ পরিচালন সমিতির নতুন সভাপতি অধ্যাপক অনুপ কুমার দে

ওয়েটুবরাক, ২২ ডিসেম্বরঃ রাধামাধব কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে নিযুক্ত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক  অনুপ কুমার দে। রাজ্য সরকারের উচ্চ শিক্ষা বিভাগ গত ২০ ডিসেম্বর এক নির্দেশে তাঁকে এই পদে নিযুক্তি প্রদান করেছে। রাধামাধব কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী সহ বিভিন্ন মহল থেকে অনুপবাবুর নিযুক্তিতে সন্তোষ প্রকাশ করে তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। সোমবার কলেজ কর্তৃপক্ষের তরফে নবনিযুক্ত কলেজ পরিচালন সমিতির সভাপতিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

“রাধামাধব কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে প্রথমবার সমিতির জরুরিকালীন বৈঠকে উপস্থিত থাকতে পেরে আনন্দ অনুভব করছি” বলে মন্তব্য করেন অনুপবাবু। তিনি বলেন, স্থাপনা থেকে শুরু করে আজ অব্দি বরাক উপত্যকার উচ্চশিক্ষা ক্ষেত্রে এই কলেজের অসামান্য অবদানের পরম্পরা রয়েছে। এই কলেজ থেকে অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন পর্যায়ে নিজের স্বকীয়তার ছাপ রেখেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি আরও জানান, “আমি অত্যন্ত আনন্দিত যে, এই পরিচালন সমিতিতে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপেন্দু দাস ও লালা রুরেল কলেজের অধ্যক্ষ ডঃ হিমব্রত চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মনোনীত সদস্য হিসাবে আছেন। সেই সঙ্গে এই কলেজের দাতা পরিবার থেকেও অভিজ্ঞ সদস্য দীর্ঘদিন থেকে কলেজ পরিচালনায় নিজের যোগদান দিয়ে আসছেন।”

সভাপতি হিসেবে সকলের সহযোগিতা নিয়ে কলেজের সর্বাঙ্গীণ বিকাশ তাঁর লক্ষ্য বলে মন্তব্য করেন প্রফেসর অনুপ কুমার দে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker