Barak UpdatesHappeningsBreaking News
রবীন্দ্রনাথ কি আজও প্রাসঙ্গিক? সোমবার সঙ্গীত বিদ্যালয়ে বিতর্ক সভা

ওয়েটুবরাক, ২৬ জুন: আগামী ৩০ জুন সোমবার, দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরির ব্যবস্থাপনায় শিলচর সংগীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এক বিতর্কসভার আয়োজন করা হয়েছে। বিতর্কের বিষয় : “রবীন্দ্রনাথ আজকের সময়েও প্রাসঙ্গিক”। বিষয়ের পক্ষে অংশগ্রহণ করবেন অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, অধ্যাপক রমাকান্ত দাস, অধ্যাপক মেঘমালা দে ও পাপড়ি ভট্টাচার্য। বিপক্ষের বক্তারা হলেন দীপক সেনগুপ্ত, অধ্যাপক রিন্টু দাস, দোলনচাঁপা দাসপাল ও অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী । অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী।
অনুষ্ঠান সূচিতে রয়েছে নীলাক্ষ চৌধুরীর রবীন্দ্রসঙ্গীতও। দ্বিজেন্দ্র-ডলি মেমোরিয়াল লাইব্রেরির পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, শিলচর পার্ক রোড স্থিত সংগীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরু হবে ঠিক সন্ধ্যা ছয়টায়।



