NE UpdatesHappeningsBreaking News

যুব কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির আগে গুয়াহাটিতে গৃহবন্দি প্রদেশ সভাপতি

গুয়াহাটি, ২২ ফেব্রুয়ারি : অসম প্রদেশ যুব কংগ্রেস কমিটির প্রতিবাদ কর্মসূচির ঠিক আগে গুয়াহাটিতে যুব কংগ্রেস সভাপতিকে গৃহবন্দি করে রাখল পুলিশ। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবেইর আনমের বাড়ির সামনেই কংগ্রেসিরা পুলিশের এই পদক্ষেপে ক্ষোভ ব্যক্ত করেন। তারা রাজ্য সরকার তথা পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেন।

এ দিকে, এ ঘটনার জন্য যুব কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। পাঞ্জাবাড়িতে এ নিয়ে এক প্রতিবাদ কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। আন্দোলনকারীরা ছয় মাইল ও শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের মধ্যে অবরোধ তৈরি করেন। এতে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়। ওইসময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ঠেলাধাক্কাও হয়। এতে পরিস্থিতি ঊত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদকারীরা আনমকে তাঁর বাড়িতে এভাবে গৃহবন্দী করে রাখায় পুলিশের ভূমিকার নিন্দা জানান। এর পাশাপাশি যুব সভাপতিকে শীঘ্রই ছেড়ে দেওয়ার দাবি জানান। তাঁরা আরও অভিযোগ করেন, সরকার গণতান্ত্রিক আন্দোলনকে বানচাল করতে পুলিশের সাহায্য নিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker