Barak UpdatesHappeningsBreaking News

যাত্রা শুরু করল দেবরাজ শুভ লাইব্রেরি

ওয়েটুবরাক, ১৩ জুন: গঠনমূলক কাজের নিদর্শন হয়ে যাত্রা শুরু করেছে ‘দেবরাজ শুভ লাইব্রেরি’। শিলচর শহরের মেহেরপুরে শিবালিক পার্ক এলাকায় ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত এই লাইব্রেরির উদ্যোগ নিয়েছেন দেবরাজ দাশগুপ্ত । লেখালেখির জগতে “দেবরাজ শুভ” নামেই পরিচিত তিনি ।

হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে লাইব্রেরি কেন? পেশায় শিক্ষক দেবরাজ জানান, একজন মানুষ থেকে প্রকৃতার্থে মানুষ হয়ে উঠতে বই পড়ার কোনও বিকল্প নেই। বই পড়ার অভ্যাস যাতে আরও বেশি করে সকলের মধ্যে গড়ে ওঠে তার জন্য সকলের চেষ্টা করা উচিত। এই আকাঙ্ক্ষাতেই লাইব্রেরি স্থাপনের স্বপ্ন দেখা শুরু।

তাঁর লাইব্রেরির উপদেষ্টা হিসেবে রয়েছেন সুদীপ্ত দেবরায়, নিখিল পাল ও সুজিৎ দাস। লাইব্রেরির ব্যবস্থাপক ( সাম্মানিক ) হিসেবে রয়েছেন অভিজিৎ পাল। তিনি জানান, লাইব্রেরিটিতে আত্ন- সহায়কমূলক বইয়ের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বাংলা সাহিত্যের বই বিশেষ ভাবে রাখা হবে। বই পড়ার অভ্যাস যাতে অধিক পরিমাণে গড়ে ওঠে সেই লক্ষ্যেও বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker