Barak UpdatesHappeningsBreaking News

মোদির হাতে মেঘালয়-পাঁচগ্রাম এক্সপ্রেস হাইওয়ের শিলান্যাস এ মাসেই : কৌশিক

ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারি: মেঘালয়ের বড়াপানি থেকে বরাক উপত্যকার পাঁচগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ শুরু হচ্ছে এ মাসেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হবে এই কাজের। একথা জানিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন এবং খাদ্য ও গণবন্টন বিভাগের মন্ত্রী কৌশিক রাই। সোমবার শিলচরে বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, প্রস্তাবিত এই নর্থ ইস্ট হাইস্পিড এক্সপ্রেস হাইওয়ের জন্য কেন্দ্রীয় ক্যাবিনেট ২০২৫ সালে ২২,৭৮৬ কোটি টাকার অনুমোদন দিয়েছে। এই নির্মাণ কাজকে চারটি প্যাকেজে হবে। এর মধ্যে দুটি প্যাকেজের টেন্ডার আহ্বান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker