NE UpdatesHappeningsBreaking News

মেঘালয়ের কয়লা খনি বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩২

ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি: মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার বেআইনি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান সমাপ্ত বলে ঘোষণা করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শনিবার  একাধিক সংস্থাকে নিয়ে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। শেষপর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিস্ফোরণটি ঘটে বৃহস্পতিবার, পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার উমসনগাট গ্রামের থানগস্কু এলাকায় ।

ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন ফর্মে চিরমাং (৩৬) – জলাফেট পোর্দুং গ্রামের বাসিন্দা এবং শামেহি ওয়ার (৪২) – সুতঙ্গা পোহওয়াইলং গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, বেআইনি খনন ও বিস্ফোরক ব্যবহারের সঙ্গে তাঁদের প্রত্যক্ষ যোগ রয়েছে।

খনন সংক্রান্ত নির্দেশাবলির বাস্তবায়ন তদারকির দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি বি.পি. কটকি থানগস্কু এলাকা পরিদর্শন করেন। সরকারি সূত্রের দাবি, পরিদর্শনের পর তিনি নিশ্চিত করেছেন যে ওই এলাকায় বৃহৎ পরিসরে বেআইনি কয়লা খনন চলছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি ঘোষণা করেছেন, মৃতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের জন্য ঘোষণা করা হয়েছে ৫০ হাজার টাকা।

 

অন্যদিকে, মেঘালয় সরকারও মৃত প্রত্যেক খনি শ্রমিকের নিকটাত্মীয়দের জন্য ৩ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker