Barak UpdatesHappeningsBreaking News

মেঘালয়ে খনি বিস্ফোরণ: ঘটনাস্থলে কাছাড় জেলা প্রশাসনের অফিসাররা

ওয়েটুবরাক, ৬ ফেব্রুয়ারি: মেঘালয়ের কয়লা খনিতে কাটিগড়ার শ্রমিকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। সে রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয় যে, উদ্ধার কার্য চলছে। এর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওয়ানা হয় কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য কার্যনির্বাহী অফিসার তথা অতিরিক্ত জেলাশাসক রক্তিম বড়ুয়ার নেতৃত্বে এক অফিসার দল। কাটিগড়ার সার্কেল অফিসারও রয়েছেন ওই দলে। তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থার জন্য সমন্বয় করে চলেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত উপ সঞ্চালক তথা সহকারী আয়ুক্ত দীপা দাস জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
কাছাড় জেলা কন্ট্রোল রুম সম্পূর্ণরূপে সচল রয়েছে। যে কোনও যাচাইকৃত তথ্য বা সহায়তার জন্য নীচের নম্বরে যোগাযোগ করা যেতে পারে
• ১০৭৭ (টোল-ফ্রি)
• ০৩৮৪২-২৩৯২৪৯
• ৯৪০১৬-২৪১৪১।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker