NE UpdatesHappeningsBreaking News
মিয়াঁ মন্তব্য: দেশব্যাপী হিমন্ত বিশ্বর বিরুদ্ধে কংগ্রেসের এফ আই আর

ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি: মিয়াঁদের নিয়ে আপত্তিকর মন্তব্যে দেশব্যাপী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যে হিমন্তের বিরুদ্ধে ১০০টিরও বেশি এফআইআর দায়ের করার প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত গুজরাটের আহমেদাবাদ এবং উত্তরপ্রদেশের কয়েকটি শহরে হিমন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেসের বক্তব্য, এই মেরুকরণের রাজনীতি অসম কিংবা দেশের কোথাও মেনে নেওয়া যেতে পারে না।



