India & World UpdatesHappeningsBreaking News

মাইক্রো অবজারভার: মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের পরেই সুপ্রিম নির্দেশ

ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি: মাইক্রো অবজারভারদের অপব্যবহার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের পর এমনই দাবি করছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ গত বুধবার সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে কমিশনের নিয়োগ করা ভিন রাজ্যের মাইক্রো অবজারভারদের নিয়ে একাধিক আপত্তির কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগ করেছিলেন, বাংলায় ইআরও-দের বদলে ইচ্ছে মতো ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ করছেন মাইক্রো অবজারভাররা৷

এ দিন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে মাইক্রো অবজার্ভাররা চূড়ান্ত নির্দেশ নিতে পারবেন না৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও-রা, তাঁদের সাহায্য করবেন মাইক্রো অবজার্ভাররা৷ রাজ্য সরকারি অফিসারদেরই মাইক্রো অফিসার হিসেবে নিয়োগের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত৷

সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশনের নিয়োগ করা মাইক্রো অবজারভাররা এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন৷ মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে অনধিকার চর্চার অভিযোগও তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী সওয়াল করতে গিয়ে দাবি করেছিলেন, যে কাজ এসডিও অথবা এসডিএম পদমর্যাদার রাজ্যের অফিসারদের ইআরও হিসেবে করার কথা, সেই কাজে নাক গলাচ্ছেন মাইক্রো অবজারভাররা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker