Barak UpdatesHappeningsBreaking News

মহিশাসনে নিয়মিত ট্রেনের দাবিতে উত্তাল প্রতিবাদ হাজার জনতার

ওয়ে টু বরাক, ২৩ জুন : কোভিডের সময় থেকেই বন্ধ রয়েছে শ্রীভূমি শহর লাগোয়া মহিশাসন রেল স্টেশনটি। এ বার নিয়মিত ট্রেনের দাবিতে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের মহিশাসন রেল স্টেশনে সোমবার উত্তাল প্রতিবাদ জানালেন হাজার হাজার মানুষ। এ দিন দাবি ঘিরে পুলিশ ও প্রতিবাদকারীদের মধ্যে টানা হ্যাচড়া পর্যন্ত হয়েছে। পরিস্থিত মোকাবিলায় ঘটনাস্থলে উপস্থিত হন দক্ষিণ রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও সদর সার্কল অফিসার জাগৃতি কালোয়ার সহ বিশাল পুলিশ বাহিনী।

এ দিকে, কোভিড পরিস্থিতি চলে যাওয়ার পর মহিশাসন থেকে পুনরায় রেল পরিষেবা শুরু করার জন্য স্থানীয় জনগণ আবেদন জানিয়েছিলেন। এ নিয়ে প্রধানমন্ত্রী সহ রেল মন্ত্রীকে বারকয়েক স্মারকপত্রও দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের ভাগ্যে আশ্বাস ছাড়া কিছুই জোটেনি। এ অবস্থায় সোমবার শিলচর থেকে মহিশাসন রেল স্টেশনে আসা ট্রেনটি আটকে দেন হাজার হাজার জনতা। এই আন্দোলনে শামিল ছিলেন বিভিন্ন বয়সের মানুষ। প্রতিবাদকারীদের কথায়, স্বাধীনতার আগে এই স্টেশন দিয়ে বাংলাদেশে ট্রেন চলাচল করত। কিন্তু দেশভাগ হওয়ার পর তা বন্ধ হয়ে যায়। ফলে রেল মানচিত্রে এই স্টেশনের গুরুত্ব অনেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker